
মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ :
সেনবাগে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই বেকারি মালিককে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৬ মে) সেনবাগ পৌর শহরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহসিয়া তাবাসসুম। অভিযানে শহরের থ্রী স্টার বেকারি ও বিসমিল্লাহ বেকারিতে স্বাস্থ্যবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধারায় থ্রী স্টার বেকারিকে ১০ হাজার টাকা এবং বিসমিল্লাহ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ফলে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”
আপনার মতামত লিখুন :