
উপজেলা প্রতিনিধি, সদর :
সদরে ৫৪০ জন সুবিধাভোগী কৃষকের মাঝে বিনামূল্যে সেচযন্ত্র, ক্যানভাস সেচ পাইপসহ বিভিন্ন কৃষি সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে ২০২৬) দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তায় বিএনপি সবসময় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে কৃষিবান্ধব নীতি বাস্তবায়নে আরও গুরুত্ব দেওয়া হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোশরেফুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোমায়ারা ইসলাম, এলজিইডির প্রকৌশলী আবুল মনছুর আহমেদ, জেলা কৃষক দলের সাবেক সভাপতি সলিমুল্লাহ বাহার হিরন, ভিপি জসিম এবং সদর উপজেলা কৃষক দলের সভাপতি হারুন-রশিদ। বক্তারা বলেন, কৃষিকে আধুনিক ও লাভজনক করতে সরকারের পাশাপাশি স্থানীয় পর্যায়েও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে সদর উপজেলার ছয়টি ইউনিয়নের ৫৪০ জন কৃষকের মাঝে এসব কৃষি সরঞ্জাম বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :