প্রকাশিত: ৭ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ৭ মে, ২০২৬

জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, সদর :
জেলা পুলিশের এপ্রিল-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মামলা তদন্তের মানোন্নয়ন, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, চুরি, ডাকাতি ও সাইবার ক্রাইমসহ বিভিন্ন অপরাধ দমনে গৃহীত কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ সময় পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে জেলার সব থানার অফিসার ইনচার্জ এবং সংশ্লিষ্ট ইউনিটসমূহকে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর