• ঢাকা
  • শুক্রবার, ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ৭ মে, ২০২৬

কোম্পানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, ​কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ শাকিল হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে বসুরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের উত্তর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকারের নেতৃত্বে কনস্টেবল সেকান্তর ও ইসহাক মিয়াসহ পুলিশের একটি দল পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে নামে। অভিযানকালে বসুরহাট উত্তর বাজারের ‘মায়ের দোয়া’ দোকানের সামনে শাকিল হোসেনের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত শাকিল হোসেন বসুরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের মৃত দুলাল মিয়ার ছেলে। তার মায়ের নাম রাশেদা বেগম।
​কোম্পানীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) বিমল কর্মকার জানান, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকাকে মাদকমুক্ত রাখতে পুলিশের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর