• ঢাকা
  • শুক্রবার, ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ৭ মে, ২০২৬

বাজেট অধিবেশন শুরু ৭ জুন

নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হবে আগামী ৭ জুন।
বৃহস্পতিবার (৭ মে) সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে আমি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, মো. সাহাবুদ্দিন ১৪৩৩ বঙ্গাব্দের ২৪ জ্যৈষ্ঠ মোতাবেক ২০২৬ খ্রিষ্টাব্দের ৭ জুন রোজ রোববার বিকেল ৩ ঘটিকায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (২০২৬- বাজেট) অধিবেশন আহ্বান করছি।

আরও পড়ুন

  • . এর আরও খবর