• ঢাকা
  • রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ৮ মে, ২০২৬

নবাগত সদস্যদের নিয়ে আইনজীবী সমিতির নবীন বরণ

উপজেলা প্রতিনিধি, সদর : আইনজীবী সমিতির নবাগত সদস্যদের সৌজন্যে আয়োজিত ‘নবীন বরণ-২০২৬’ অনুষ্ঠান বৃহস্পতিবার (৭ মে) দুপুর ২টায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আইন পেশায় নতুনভাবে যুক্ত হওয়া সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া ও অ্যাডভোকেট আব্দুর রহমান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মো. কামাল হোসেন।

বক্তারা নবাগত আইনজীবীদের ন্যায়বিচার প্রতিষ্ঠা, পেশাগত সততা বজায় রাখা এবং সাধারণ মানুষের আইনি সেবায় আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আইনজীবী সমিতির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর