
উপজেলা প্রতিনিধি, সদর : ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নোয়াখালী সরকারি কলেজ-এর নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. মনিরুল ইসলাম। এর আগে তিনি কুমিল্লা সরকারি মহিলা কলেজ-এর অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বৃহস্পতিবার (৭ মে ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষর করেন। নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পাওয়ায় শিক্ষক-শিক্ষার্থীসহ কলেজ সংশ্লিষ্টদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।
সামাজিক ও শিক্ষার্থী সংগঠন “Student’S Community Of Noakhali Government College” এর পক্ষ থেকে অধ্যাপক মনিরুল ইসলামকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
শিক্ষার্থীরা আশা প্রকাশ করে বলেন, নতুন অধ্যক্ষ কলেজের অবকাঠামোগত উন্নয়ন, বিভিন্ন বিভাগের শিক্ষক সংকট নিরসন এবং শিক্ষার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।
আপনার মতামত লিখুন :