প্রকাশিত: ৯ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ৯ মে, ২০২৬

কবিরহাটে সেবার আলো ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট : কবিরহাটে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “সেবার আলো ফাউন্ডেশন”-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৮ মে শুক্রবার সন্ধ্যায় সেবার আলো ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সংগঠনের সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

এছাড়াও মানবিক কার্যক্রম, শিক্ষা সহায়তা, ফ্রি অক্সিজেন সেবা এবং ভবিষ্যৎ সমাজকল্যাণমূলক পরিকল্পনা, ও ঈদের তৃতীয় দিন সম্ভব্য ৩য় বর্ষপূর্তি উদযাপন নিয়ে আলোচনা করা হয়।

ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি সাইফুল ইসলাম নিশাত বলেন, “সেবার আলো ফাউন্ডেশন” প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও সমাজের কল্যাণে কাজ করে যাবে।

সভা শেষে সংগঠনের সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর