
উপজেলা প্রতিনিধি, সদর : এপেক্স ক্লাব অব মেঘনার ৯ম পালাবদল অনুষ্ঠান শুক্রবার (৮ মে ২০২৬) সন্ধ্যা ৭টায় নোয়াখালী সুপার মার্কেটের ফুড ফিয়েস্তা রেস্টুরেন্ট কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপে. বেলাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সহ-সভাপতি এপে. অ্যাডভোকেট মাসুম আহমেদ, লাইফ গভর্নর এপে. ডা. মজিবুর রহমান, এনআইআরডি এপে. এ এইচ এম মনোয়ার হোসেন (লাভলু), ন্যাশনাল অ্যাকশন ডিরেক্টর (এনএডি) এপে. ওমর ফারুক রাশেদ, জেলা-৮ এর গভর্নর এপে. ইয়াসিন সুমন এবং জেলা-৮ এর আইপিডিজি ও ন্যাশনাল সেক্রেটারি এপে. সাখাওয়াত সোহেল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিডিজি-৮ এপে. মোনাব্বর সেলিম, পিডিজি-৮ এপে. এম এইচ সরকার পাশা, পিডিজি-৮ এপে. জসিমউদ্দিনসহ এপেক্স বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পালাবদল অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন এপেক্স ক্লাব অব মেঘনার বিদায়ী সভাপতি এপে. মো. সোলাইমান রিয়াজ। দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন ২০২৬ বর্ষের নবনির্বাচিত সভাপতি এপে. মোহাম্মদ নাসিম উদ্দিন রাসেল।
অনুষ্ঠান পরিচালনা করেন এপেক্স বাংলাদেশের জেলা-৮ এর গভর্নর এপে. ইয়াসিন সুমন। পরে নবনির্বাচিত সভাপতি এপে. মোহাম্মদ নাসিম উদ্দিন রাসেলের নেতৃত্বে নতুন ক্লাব বোর্ড শপথ গ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :