• ঢাকা
  • সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ১০ মে, ২০২৬

বাইপ্রমাস নির্বাচনে ফিরোজ-শাহজাহান-মমিন প্যানেলের জয়ী

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি (বাইপ্রমাস)-এর দ্বি-বার্ষিক (২০২৬-২০২৮) নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) রাজধানীর মিন্টু রোডস্থ শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোটগ্রহণ শেষে রাতে গণনা সম্পন্ন হলে দেখা যায়, ফিরোজ হায়দার খান সমর্থিত ‘শাহজাহান-মমিন’ প্যানেল বিপুল ভোটে বিজয় লাভ করেছে। এর মাধ্যমে আগামী দুই বছরের জন্য বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি (বাইপ্রমাস)-এর নেতৃত্ব এই প্যানেলের হাতেই থাকছে।

এ নির্বাচনে কেন্দ্রীয় নেতৃত্বে জায়গা করে নিয়েছেন সেনবাগের দুই কৃতি সন্তান। খন্দকার ব্রিকফিল্ড (কেবিএম)-এর মালিক খন্দকার আফতাব উদ্দিন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব পদে এবং রাজধন ব্রিক ফিল্ডের মালিক মাসুদের রহমান কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন।

বিজয়ী প্যানেল তাদের নির্বাচনী অঙ্গীকারে জানিয়েছে, ইট শিল্পে টেকসই উন্নয়ন নিশ্চিত করা, পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, শ্রমিক কল্যাণ ও নিরাপত্তা জোরদার, নীতিগত বাধা দূরীকরণে কার্যকর উদ্যোগ গ্রহণ, স্বচ্ছ ব্যবস্থাপনা এবং শিল্পের আধুনিকায়নের মাধ্যমে মালিকদের স্বার্থ রক্ষায় বাস্তবভিত্তিক রোডম্যাপ বাস্তবায়ন করা হবে।

নির্বাচনকে ঘিরে দীর্ঘদিন ধরে প্রার্থীদের প্রচারণা, সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা ও বিভিন্ন প্রচার কার্যক্রম সমিতির ভেতরে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে। ভোটের দিনেও সদস্যদের উপস্থিতি ছিল সন্তোষজনক। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন।

ইট শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট অংশীজনরা মনে করছেন, নতুন কমিটি শিল্পখাতের সামগ্রিক উন্নয়ন ও গণতান্ত্রিক নেতৃত্ব নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিল্প মালিকদের প্রত্যাশা, পরিবর্তনশীল শিল্পনীতির সঙ্গে খাপ খাইয়ে প্রযুক্তিগত রূপান্তর, পরিবেশবান্ধব উদ্যোগ এবং শ্রমিকবান্ধব কর্মপরিবেশ গঠনে নতুন নেতৃত্ব কার্যকর ভূমিকা পালন করবে।

নির্বাচনে একজন সভাপতি, ৬ জন সহ-সভাপতি, ১ জন মহাসচিব, ৬ জন যুগ্ম মহাসচিব, ১ জন সাংগঠনিক সম্পাদক, ৫ জন সহ-সাংগঠনিক সম্পাদক এবং ৩৫ জন কার্যনির্বাহী সদস্য সরাসরি ভোটে নির্বাচিত হয়েছেন। মোট ১ হাজার ৬৬৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর