• ঢাকা
  • সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ১০ মে, ২০২৬

কোম্পানীগঞ্জে শাহাজাহান নগর ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল শাহাজাহান নগর ফুটবল প্রিমিয়ার লীগ-২০২৬-এর ফাইনাল খেলা। শনিবার বিকেলে চরকাঁকড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শাহাজাহান নগর সংলগ্ন মাঠে এই জমকালো ম্যাচটি অনুষ্ঠিত হয়।

​ইসলাম নগর আদর্শ সমাজ যুব কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চর কাঁকড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাইয়ান মুক্কি, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জাকির হোসেন এবং চর কাঁকড়া ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি গোলাম মাওলাসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

​দীর্ঘ এই টুর্নামেন্ট সফল করতে প্রবাস থেকে সার্বিক সহযোগিতা করেন চর কাঁকড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন বুলবুল, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রুবেল চৌধুরী, সৌদি আরব প্রবাসী মোঃ কাজল, কাতার প্রবাসী সৌরভ ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ওবায়েদুল হক। প্রতিযোগিতার দাতা হিসেবে ছিলেন সৌদি আরব প্রবাসী আব্দুল আল মামুন।

খেলাটি পরিচালনা করেন জাকির হোসেন, মোঃ হৃদয়, সহিদুল ইসলাম সম্রাট ও রেদোয়ান ইসলাম সহ একটি দক্ষ প্যানেল। নির্ধারিত সময়ে খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। বক্তারা তাদের বক্তব্যে মাদক ও কিশোর গ্যাং কালচার রুখতে ফুটবলসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে যুবক ও কিশোরদের সম্পৃক্ত থাকার আহ্বান জানান।

আরও পড়ুন

  • . এর আরও খবর