• ঢাকা
  • সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ১০ মে, ২০২৬

প্রথম প্রান্তিকে ন্যাশনাল লাইফের দাবি পরিশোধ ৫২৪ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি–মার্চ) ৫২৪ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করেছে দেশের শীর্ষ বীমা প্রতিষ্ঠান National Life Insurance Company PLC। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্রাহকদের দাবি নিষ্পত্তিতে ধারাবাহিকতা বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যেই এই অর্থ পরিশোধ করা হয়েছে। এর মাধ্যমে পলিসিধারীদের আস্থা আরও সুদৃঢ় হবে বলে মনে করছে কোম্পানিটি।

ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিন বলেন, গ্রাহকের আস্থা অর্জনই তাদের মূল লক্ষ্য। সময়মতো দাবি পরিশোধের মাধ্যমে সেই আস্থা ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। ভবিষ্যতেও দ্রুততা ও স্বচ্ছতার সঙ্গে দাবি নিষ্পত্তির কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

দীর্ঘমেয়াদি কার্যক্রমের চিত্র তুলে ধরে কোম্পানিটি জানায়, ১৯৮৫ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়ে তারা ৭৫ লাখের বেশি বীমা পলিসি বিক্রি করেছে। এ সময়ে মোট প্রিমিয়াম আয় হয়েছে ২১ হাজার ৩২০ কোটি টাকা।

একই সময়ে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৭ হাজার ১৮ কোটি টাকা। এছাড়া বিনিয়োগ রয়েছে ৬ হাজার ২৪১ কোটি টাকা এবং মোট সম্পদের পরিমাণ ৭ হাজার ৭৫১ কোটি টাকা।

প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত মোট ১২ হাজার ২২০ কোটি টাকা দাবি পরিশোধ করেছে ন্যাশনাল লাইফ।

আরও পড়ুন

  • . এর আরও খবর