• ঢাকা
  • সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ১১ মে, ২০২৬

কোম্পানীগঞ্জে মাওলানা মোস্তফা ছুফী (রহ.) এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে প্রখ্যাত আলেমে দ্বীন মরহুম মাওলানা মোস্তফা ছুফী (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে বসুরহাট পৌর মিলনায়তনে কোম্পানীগঞ্জ-কবিরহাট কওমী মাদ্রাসা ফাউন্ডেশনের উদ্যোগে এই আয়োজন করা হয়।

​কওমী ফাউন্ডেশনের সহ-সভাপতি মাওলানা মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামিয়া ইসলামিয়া ফেনীর মুহতামিম মাওলানা মমিনুল হক জাদিদ। বক্তব্যে তিনি মরহুমের দ্বীনি খেদমত, শিক্ষা বিস্তার ও সমাজ সংস্কারে তাঁর দীর্ঘ কর্মজীবনের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।

​মুফতি মো. ইদ্রিস ও মুফতি হেদায়েত উল্যাহর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ওলামা বাজার মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা আবু ছাঈদ, দাগনভূঁঞা আশরাফুল উলূম মাদ্রাসার মুহতামিম মুফতি ইউসুফ কাসেমী, বসুরহাট মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আলী আহমদ,বসুরহাট আশরাফুল উলুম মাদ্রাসার মুঈনে মুহতামিম মাওলানা আহমাদুল হাসান এবং হেফাজতে ইসলাম কবিরহাট উপজেলার সেক্রেটারি মাওলানা ছানা উল্যাহসহ বিশিষ্ট ওলামায়ে কেরাম।

​অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার, উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন, বসুরহাট পৌর জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসেন ও কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের জাহিদুর রহমান রাজনসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

​বক্তারা মাওলানা মোস্তফা ছুফী (রহ.)-এর আদর্শ অনুসরণ করে দ্বীনের কল্যাণে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরও পড়ুন

  • . এর আরও খবর