• ঢাকা
  • সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ১১ মে, ২০২৬

কবিরহাটে অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট উপজেলা :
কবিরহাটে অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রবিবার (১০ মে) রাত সাড়ে ৯টার দিকে কবিরহাট পৌরসভার পূর্ব ঘোষবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত, সাদিকুল বাহার শামীম (৩২), কবিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ফতেহজঙ্গপুর এলাকার আবুল খায়েরের ছেলে।
জানা যায় জেলার পুলিশ সুপারের নির্দেশনায় ও জেলা গোয়েন্দা পুলিশের তত্ত্বাবধানে এস,আই মো. হেলাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় শামীমের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।

ডিবি পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় কবিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর