
সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট উপজেলা :
কবিরহাট উপজেলায় দুর্নীতি প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও তরুণ প্রজন্মের মাঝে নৈতিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা। ১১ মে (সোমবার) সকালে কবিরহাট উপজেলার অডিটরিয়াম হলে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ, যুক্তি-তর্ক ও সচেতনতা মূলক বক্তব্যে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। দুর্নীতি প্রতিরোধ কবিরহাট উপজেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় আট টি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
বিতর্ক প্রতিযোগিতায় পর্যায় ক্রমে ওটার হাট উচ্চ বিদ্যালয় কে হারিয়ে ১ম স্থান অর্জন করে বানদত্ত উচ্চ বিদ্যালয়। বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন কবিরহাট সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক মো:আবদুল কাইয়ুম শাকের, কবিরহাট ইসলামীয়া আলিম মাদ্রাসার শিক্ষিক ফয়েজ আহমেদ, চাপরাশিরহাট মাদ্রাসার শিক্ষক মাদ্রাসা শহীদ উল্যা।
সবাই মিলে গড়বো দেশ,দুর্নীতিমুক্ত বাংলাদেশ এই প্রতিপাদ্য সামনে রেখে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দুর্নীতির ভয়াবহ প্রভাব, সামাজিক অবক্ষয়, অর্থনৈতিক ক্ষতি এবং ভবিষ্যৎ প্রজন্মের উপর এর নেতিবাচক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা তুলে ধরেন। বক্তারা বলেন, দুর্নীতি শুধু অর্থ আত্মসাতের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি একটি জাতির নৈতিক ভিত্তিকে ধ্বংস করে দেয়। দুর্নীতির কারণে সমাজে বৈষম্য সৃষ্টি হয়।
বানদত্ত উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মধু সুদন দত্তের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কবিরহাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে ছিলেন কবিরহাট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা পূদম পুষ্প চাকমা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দিদার হোসেন।
পরে বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের হাতে ক্রেস্ট ও সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়। এসময় কবিরহাট থানার এসআই শফিকুল ইসলাম,শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :