• ঢাকা
  • মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ১১ মে, ২০২৬

পূর্ব চরমটুয়ায় মাদকের বিস্তার, আতঙ্কে এলাকাবাসী

হারুনুর রশিদ, রিপোর্টার : সদর উপজেলার ১৯ নম্বর পূর্ব চরমটুয়া ইউনিয়নে মাদক ব্যবসা ও মাদকসেবীদের দৌরাত্ম্য আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বিশেষ করে ইউনিয়নের ১ ও ৩ নম্বর ওয়ার্ড সীমান্তবর্তী আব্দুস ছোবহান মুন্সিবাড়ির দরজার দোকানগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছে গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদকের ক্রয়-বিক্রয় ও সেবনের আড্ডা।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদক কারবার ও সেবনের পাশাপাশি এলাকাটিকে কেন্দ্র করে কয়েকটি কিশোর গ্যাংও সক্রিয় হয়ে উঠেছে। দিন দিন এসব গোষ্ঠীর বেপরোয়া আচরণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।

অভিযোগ রয়েছে, রাত ১১টার পর ইসলামিয়া সড়ক ব্যবহারকারী যানবাহনের যাত্রীদের গতিরোধ করে মোবাইল ফোন, মানিব্যাগসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার ঘটনা প্রায়ই ঘটছে। এতে রাতের বেলায় চলাচলকারী যাত্রী ও স্থানীয় বাসিন্দারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে এসব অপরাধমূলক কর্মকাণ্ড চললেও অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো প্রশাসনিক কিংবা সামাজিক প্রতিরোধ গড়ে ওঠেনি। ফলে মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।

সাধারণ মানুষ দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং এলাকায় নিয়মিত টহল জোরদারের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর