
সাইফুল ইসলাম নিশাত কবিরহাট উপজেলা :
জেলার কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন করা হয়েছে। ১২ মে (মঙ্গলবার) সকালে দিবসটি উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা, সিনিয়র স্টাফ নার্স,কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যসেবাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, রোগীদের সেবায় নার্সরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবিক ও আন্তরিক সেবার মাধ্যমে তারা স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
এ সময় বক্তারা নার্সদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যখাতে তাদের অবদানের যথাযথ মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের শেষে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে কেক কাটা হয় এবং নার্সদের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
আপনার মতামত লিখুন :