• ঢাকা
  • বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ১২ মে, ২০২৬

বেগমগঞ্জে ছায়ানী বালিকা ও একলাশপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন

আজিজ আহমেদ, বেগমগঞ্জ : বেগমগঞ্জ উপজেলার ছায়ানী বালিকা উচ্চ বিদ্যালয় ও একলাশপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা।

মঙ্গলবার (১২ মে ২০২৬) জারি করা পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ এর ৬৪(১) ধারা অনুযায়ী আগামী ৬ মাসের জন্য এসব এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

ছয়ানী বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুমোদিত এডহক কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন রবিউল হাসান পলাশ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকার বলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া শিক্ষক প্রতিনিধি হিসেবে মহি উদ্দিন আহমেদ এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে মো. শাহজাহান সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।

অন্যদিকে একলাশপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া শিক্ষক প্রতিনিধি হিসেবে মোহাম্মদ জাবেদ ইকবাল এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে নুরুল আবছার আজাদ সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।

এডহক কমিটির অনুমোদনে দুই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে। এ উপলক্ষে নবগঠিত কমিটির সভাপতি ও সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

  • . এর আরও খবর