প্রকাশিত: ১৪ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৪ মে, ২০২৬

হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে মেধা বিকাশ কুইজ উৎসব অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, সদর : মাইজদী হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে “মেধা বিকাশ কুইজ উৎসব ২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) শিক্ষার্থীদের মেধা যাচাই, জ্ঞান বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

আয়োজক সূত্রে জানা যায়, কুইজ উৎসবে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির মোট ৪৯০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে লটারির মাধ্যমে ৫ জন বিজয়ী শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়।

বিজয়ীরা হলেন— অর্ক দেবনাথ (রোল-৩৮, শাখা-বি), কাব্য (৯ম শ্রেণি, শাখা-ই, রোল-২৭), সুমাইয়া (১০ম শ্রেণি, শাখা-ডি, রোল-০৬), মেহেদী হোসেন রুপক (৮ম শ্রেণি, শাখা-সি, রোল-১২) এবং জান্নাতুল নাঈম তানহা (৮ম শ্রেণি, শাখা-ডি, রোল-১৭)।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিজানুর রহমান মিজান, সহকারী শিক্ষক ইসরাত জাহান ইকরা, স্টুডেন্ট পয়েন্ট একাডেমিক কেয়ারের প্রতিনিধি সাকিব এবং টিম অব ভলেন্টিয়ারের কেন্দ্রীয় ও সদর শাখার নেতৃবৃন্দ।

টিম অব ভলেন্টিয়ারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি দুর্জয় ভৌমিক, সদর শাখার সভাপতি ইসমাইল হাসান অনি, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সাফফাত বিন জালাল, নারী বিষয়ক সম্পাদক জান্নাত ইসলাম, সদর শাখার সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম তানিম, নারী বিষয়ক সম্পাদক সানজিদা সাইমা এবং দপ্তর সম্পাদক মিনহাজ উদ্দীন আশিক।

অনুষ্ঠান শেষে আয়োজকরা শিক্ষার্থীদের অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর