• ঢাকা
  • শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৪ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৪ মে, ২০২৬

দত্তেরহাট-কালীতারা মোড়ে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ৫

উপজেলা প্রতিনিধি, সদর : সদর উপজেলায় অভিযান চালিয়ে গাঁজাসহ পাঁচ মাদকসেবীকে আটক করেছে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

বুধবার (১৩ মে) বিকেলে সদর উপজেলার দত্তেরহাট ও প্রতিবন্ধী হাসপাতাল সংলগ্ন কালীতারা মোড় এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহাদত হোসেন এবং মো. সেজান আহম্মেদ।

দণ্ডপ্রাপ্তরা হলেন নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোপাই এলাকার মো. নোবেল (৩০) ও মো. সোহাগ (২৬), পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াল এলাকার শাহাদাৎ হোসেন (৩৫) ও মো. আরমান (৩৫), এবং পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মো. সোহাগ (৫০)।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে প্রায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, “মাদক নির্মূলে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

আরও পড়ুন

  • . এর আরও খবর