• ঢাকা
  • শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৫ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৫ মে, ২০২৬

কবিরহাটে জাতীয় শিক্ষা সপ্তাহে পুরস্কার বিতরণ

সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট : কবিরহাট উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৪ মে (বৃহস্পতিবার) বিকেলে উপজেলা হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।

করমবক্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র আব্দুল বারেক সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ দিদার হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পূদম পুষ্প চাকমা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ওহিদুজ্জামান বাবুল, বাংলাদেশ শিক্ষক সমিতির কবিরহাট উপজেলা কমিটির সভাপতি মিজানুর রহমান, কবিরহাট সরকারি কলেজের প্রভাষক মহিম চন্দ্র দাস, ওসমান গনি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে জাতীয় শিক্ষা সপ্তাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে পারে।

পরে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী এবং সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয় এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনাও অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর