• ঢাকা
  • শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৫ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৫ মে, ২০২৬

অবশেষে বিচ্ছেদের ঘোষণা দিলেন মৌনি রায়

বিচ্ছেদ নিয়ে বেশ কয়েকদিন ধরে চলা গুঞ্জনের পর অবশেষে মুখ খুললেন ভারতীয় অভিনেত্রী মৌনি রায় এবং ব্যবসায়ী সুরজ নাম্বিয়ার। তারা চার বছরের দাম্পত্য জীবন শেষে বিবাহবিচ্ছেদের পথে এগোচ্ছেন বলে নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১৪ মে) এই জুটি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি যৌথ পোস্ট বিষয়টি নিশ্চিত করেছেন। পোস্টে তারা তাদের বিয়ে নিয়ে ছড়ানো ‘উত্তেজনাপূর্ণ’ গুঞ্জনকে তীব্রভাবে সমালোচনা করেছেন।

ইনস্টাগ্রামে পোস্টে দেওয়ার পর মৌনি এবং সুরজ মন্তব্যের অপশন বন্ধ করে দিয়েছেন। ক্যাপশনে তারা লিখেছেন, সকলের কাছে বিনীত অনুরোধ, আমাদের ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদা দিন এবং আমার বা সুরজকে নিয়ে কোনো মিথ্যা খবর ছড়াবেন না। এই কঠিন সময়ে আপনাদের সকলের কাছে আমাদের ব্যক্তিগত গোপনীয়তা আশা করছি। সমস্ত সংবাদমাধ্যমের কাছে বিনীত অনুরোধ, দয়া করে থামুন। ভালোবাসা, সুরজ ও মৌনি।

পোস্টে আরও বলা হয়েছে, কিছু সংবাদমাধ্যম আমাদের ব্যক্তিগত জীবনে অপ্রয়োজনীয় এবং অনধিকারমূলক মনোযোগ আমরা হতাশার সঙ্গে লক্ষ্য করছি। আমরা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং ব্যক্তিগতভাবে ও সৌহার্দ্যপূর্ণভাবে বিষয়গুলো সমাধান করার জন্য প্রয়োজনীয় সময় নিচ্ছি।

এই দম্পতি পোস্টে উল্লেখ করেন, পরিবর্তীত ব্যক্তিগত অগ্রাধিকারগুলো নিয়ে গভীরভাবে ভাবার পর, আমরা পারস্পরিকভাবে সম্মান ও বোঝাপড়ার সঙ্গে আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আগামী দিনে আমরা আমাদের বন্ধুত্বকে লালন করার চেষ্টা করব। এই সময়ে আপনাদের বোঝাপড়া, আমাদের গোপনীয়তার প্রতি সম্মান এবং আমাদের প্রতি অব্যাহত সমর্থনের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।

২০১৮ সালে দুবাইতে মৌনি রায় এবং ব্যবসায়ী সুরজ নাম্বিয়ার প্রথম দেখা হয়েছিল। নিজেদের সংস্কৃতিকে সম্মান জানাতে ২০২২ সালের ২৭ জানুয়ারি গোয়ায় ঐতিহ্যবাহী মালায়ালি ও বাঙালি রীতিতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। চলতি মাসে মৌনি ও সুরজ একে অপরকে আনফলো করেছেন এবং মৌনি তার সঙ্গে কোনো ছবি পোস্ট করছেন না। এরপর তাদের বিবাহবিচ্ছেদ নিয়ে গুঞ্জন শুরু হয়।

এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মৌনিকে একটি বিশাল হীরার আংটি পরা অবস্থায় দেখা গেছে। মৌনিকে শেষবার ‘দ্য ভূতনি’ ধারাবাহিকে দেখা গিয়েছিল এবং শিগগিরই তিনি ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’ ও ‘দ্য ওয়াইভস’ ধারাবাহিকে অভিনয় করবেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর