
উপজেলা প্রতিনিধি, সদর : সদর উপজেলার সোনাপুর এলাকায় বাংলাদেশ রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল থেকে দিনব্যাপী পরিচালিত এ অভিযানে নোয়াখালী রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় গড়ে ওঠা প্রায় অর্ধশতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।
অভিযান পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. খোরশেদ আলম চৌধুরী। তিনি বলেন, রেলওয়ের সম্পত্তি দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বৈধ ইজারাদারদের তাদের নির্ধারিত জায়গা বুঝিয়ে দেওয়া হবে।
উচ্ছেদ অভিযানে সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা হোসেন মজুমদার, পেশকার মো. গোলাম কিবরিয়া, আমিন, কানুনগোসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। এ সময় রেলওয়ে আরএনবি ও জিআরপি পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
আপনার মতামত লিখুন :