• ঢাকা
  • শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৫ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৫ মে, ২০২৬

টিআরসি নিয়োগের লিখিত পরীক্ষার বিষয় জানাতে ব্রিফিং প্যারেড

উপজেলা প্রতিনিধি, সদর : ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৬ এর লিখিত পরীক্ষা উপলক্ষে মাইজদীতে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেল সাড়ে ৫টায় পুলিশ লাইন্সের শহীদ কনস্টেবল মনিরুল হক হলে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন।

এ সময় পুলিশ সুপার লিখিত পরীক্ষা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিয়োগ বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা ও ফোর্সদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার। এ সময় নিয়োগ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর