• ঢাকা
  • শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৫ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৫ মে, ২০২৬

ডিজাইন পার্ক ট্রেনিং ইনস্টিটিউটের মার্কশীট ও সার্টিফিকেট বিতরণ

সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান ডিজাইন পার্ক ট্রেনিং ইনস্টিটিউট এর উদ্যোগে “বেসিক কম্পিউটার এ্যাপ্লিকেশন কোর্স- ২য় ব্যাচ” এর মার্কশীট ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মে) বিকেল ডিজাইন পার্ক ট্রেনিং ইনস্টিটিউটের হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কোর্স সফলভাবে সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে মার্কশীট ও সার্টিফিকেট এবং ক্রেস্ট তুলে দেয়া হয়।

কোর্সটির সার্বিক সহযোগিতায় ছিলেন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন মাস্টার ওয়াজী উল্যাহ ফাউন্ডেশন অনুষ্ঠানে ডিজাইন পার্ক ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক হাফেজ আব্দুল করিমের সঞ্চালনায় সার্বিক পরিচালনা করেন পরিচালক তারেক আজিজ রনি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোচিত সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন মাষ্টার ওয়াজী উল্যাহ ফাউন্ডেশনের পরিচালক বোর্ডের সদস্য ইসতিয়াক উদ্দিন রক্সি।

আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন মাষ্টার ওয়াজী উল্যাহ ফাউন্ডেশনের প্রতিনিধি দল।
এ সময় প্রতিষ্ঠানের পরিচালকদ্বয়, প্রশিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তি নির্ভর যুগে কম্পিউটার শিক্ষার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তারা ভবিষ্যতেও দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন কোর্স চালু রাখার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া ও শুভেচ্ছা জানানো হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর