• ঢাকা
  • শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৫ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৫ মে, ২০২৬

বেগমগঞ্জে সুমাইয়া স্মৃতি প্রাইজমানি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি :
বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের তৈয়বপুর হোবনতলা সুমাইয়া স্মৃতি প্রাইজ মানি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জামাল উদ্দিন।

শুক্রবার বিকেলে অত্র টুর্নামেন্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, ইউনিয়নের সাবেক যুবদলের সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন সহেল, সাবেক ছাত্রদল সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন সাঈদী এবং তৈয়বপুর ওয়ার্ড যুবদলের সভাপতি সহ আরো অন্যান্য নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

পরে উদ্বোধনীয় প্রথম ক্রিকেট টুর্নামেন্ট প্রথম ম্যাচে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন এবং মোহাম্মদ কামাল উদ্দিন সহ অনেকেই।

আরও পড়ুন

  • . এর আরও খবর