
নিজস্ব প্রতিনিধি :
বেগমগঞ্জ উপজেলার ৪নং আলাইয়ারপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রমনীর বাজার সংলগ্ন এলাকায় বীর মুক্তিযোদ্ধা অজিত রঞ্জন সিংহের (৭৬) মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয়েছে।
শনিবার দুপুরে যথাযোগ্য মর্যাদায় বেগমগঞ্জ সহকারী ভুমি কমিশনার মোহাম্মদ সাহাদাত হোসেন এর নেতৃত্বে গার্ড অব অনার প্রদান সহ রাষ্ট্রীয় সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় প্রশাসন, মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান তরিক উল্লাহ জিন্নাহ, বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল্লাহ, সিরাজ উদ্দিনসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা।
এছাড়াও বেগমগঞ্জ মডেল থানার এসআই খোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল রাষ্ট্রীয় সম্মাননা প্রদান কার্যক্রমে অংশগ্রহণ করে।
মরহুম বীর মুক্তিযোদ্ধা অজিত রঞ্জন সিংহের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা তার আত্মার শান্তি কামনা করেন।
আপনার মতামত লিখুন :