• ঢাকা
  • রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৬ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৬ মে, ২০২৬

সেন্টারবাজার বনিকি সমিতির সভাপতি আনোয়ার, সম্পাদক আফছার উদ্দিন

হাতিয়া প্রতিনিধি :
হাতিয়ায় ঐতিহ্যবাহি সেন্টার বাজার বনিক সমিতির নির্বাচনে শেষ হয়েছে। বিকালে নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষনা করে। তাতে সভাপতি নির্বাচিত হন আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক নির্বাচিত হন আফসার উদ্দিন । ১৬ মে শনিবার সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত চলে ভোট গ্রহন।

সম্পূর্ণ শান্তিপূর্ণ ভাবে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি, সাধারন সম্পাদক সহ ১৫ টি পদে ৩৩ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করছেন। সকাল থেকে লাইনে দাড়িয়ে বাজারের বনিকদের ভোট দিতে দেখা যায়। এজন্য পূর্বেই নিয়োজিত আইন শৃংখলাবাহিনীর সরব উপস্থিতি সবাইকে নিয়মের মধ্যে থেকে বাদ্য করে। ভোটার ও প্রার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দিপনা।

নির্বাচন পরিচালনা কমিঠির প্রধান ওছমান গনি জানান, বিকাল ৪টার মধ্যে ২৮১ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। ভোট গ্রহনের জন্য বাজারের পাশেই একটি মাদ্রাসায় ভোট কেন্দ্র তৈরি করা হয়। তাতে তিনটি বুথে গোপন কক্ষে গিয়ে ব্যালটের মাধ্যমে তারা ভোট দিতে হয়েছে।

ভোট গ্রহন শেষে প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে ভোট বাক্স খুলে গননা করা হয়। পরে আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষনা করা হয়। বাজারের বনিকরা ছাড়াও এসময় আরো উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিঠির সদস্য প্রধান শিক্ষক এ টি এম মোজাহেদ ইকবাল, মাওলানা মাইন উদ্দিন, নিজাম উদ্দিন , সাইফুদ্দিন ও আইন শৃংখলঅ বাহিনীর সদস্যরা।

এর আগে গত ৭ মে তফসিল ঘোষনা করা হয়। এর পরই জাচাই বাচাই করে চুড়ান্ত ভোটার তালিখা প্রকাশ করা হয়। পরে মনোনয়ন জমা দেওয়া প্রার্থীদের জাচাই বাচাই শেষে বৈধ প্রার্থীদের নামে প্রতিক বরাদ্ধ দেওয়া হয়। ১৬ মে ছিল নির্বাচনের নির্ধারিত দিন।

আরও পড়ুন

  • . এর আরও খবর