
বেগমগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর ছোট হোসেনপুরে সামাজিক ও মানবিক সংগঠন ছোট হোসেনপুর যুব কল্যাণ ফাউন্ডেশন এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ছোট হোসেনপুর গোলাম মাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে ছোট হোসেনপুর যুব কল্যাণের আয়োজনে সহিদ উল্লাহর পরিচালনায় অত্র সংগঠনের সভাপতি আমিরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ইতালি প্রবাসী মো. আজাদের প্রধান পৃষ্ঠপোষকতায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ফয়সাল ইনাম কমল।
এইসময় দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে সংগঠনের শুভ উদ্বোধন সহ এই উপলক্ষে উপহার হিসেবে ৩০ জন হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এই সময় অত্র সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ, সহ সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ সাইদ, কোষাধ্যক্ষ মোঃ বাবু দপ্তর সম্পাদক কামরুল হাসান সায়েম, সহ-সভাপতি ইব্রাহিম মোহাম্মদ সায়েদ, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ বাচ্চু, মিলন, বাহার, রাসেল, আবদুর রহিম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
এছাড়াও বক্তারা সমাজ থেকে মাদক নির্মূলে সচেতনতা তৈরির আহ্বান জানান এবং যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে সবাইকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রমেও সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :