• ঢাকা
  • সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৭ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৭ মে, ২০২৬

সেনবাগে নামাজ পড়তে গিয়ে চুরি হয়ে যাওয়া অটো রিকশা ক্রয় করে দিল ইসলামী সমাজ কল্যাণ পরিষদ

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ  : সেনবাগে মসজিদে নামাজ পড়তে গিয়ে চুরি হয়ে যাওয়া ব্যাটারী চালিত অটো রিকশার মালিক জাকের হোসেনকে নতুন একটি রিকশা ক্রয় করে দিল সেনবাগ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ। ৪নং কাদরা ইউনিয়ন ৩নং ওয়ার্ডে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে দেশে ও বিদেশে অবস্থানরত শুভাকাঙ্ক্ষীদের সহযোগীতায় ১লাখ ৪৭ হাজার টাকা দিয়ে নতুন ব্যাটারী চালিত অটোরিকশাটি উপহার দেওয়া হয়েছে।

কিছুদিন আগে জয়নগর দক্ষিণ পাড়া মসজিদের সামনে ব্যাটারী চালিক আটোরিকশাটি রেখে নামাজ পড়তে যায় এর চালক জাকের হোসেন।

এই সুযোগে সংবদ্বধ চোরের দল অটো বিকশাটি চুরি করে নিয়ে যায়। মাসিক কিস্তিতে ঋন করে ক্রয় করা অটো রিকশাটি হারিয়ে দিশেহারা হয়ে পড়ে চালক জাকের হোসেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যক ফেজবুকে লেখালেখি হয়। এখনো ঋন শোধ করতে না পেয়ে ও আয় রোজগার বন্ধ হওয়ায় পরিবার নিয়ে কষ্টে দিনাতিপাত করতে ছিলো।

এরপর ৪নং কাদরা ইউনিয়ন ৩নং ওয়ার্ডে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে দেশে ও বিদেশে অবস্থানরত শুভাকাঙ্ক্ষীদের সহযোগীতায় ১লাখ ৪৭ হাজার টাকা দিয়ে নতুন ব্যাটারী চালিত অটোরিকশাটি উপহার দেওয়া হয়েছে ।

আরও পড়ুন

  • . এর আরও খবর