• ঢাকা
  • সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৭ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৭ মে, ২০২৬

মাইজদী বাজারে প্রয়াত কিশোর চন্দ্র শীলের স্মরণসভা

উপজেলা প্রতিনিধি, সদর : জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি প্রয়াত কিশোর চন্দ্র শীলের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ মে) সকাল ১০টায় মাইজদীবাজারস্থ রাম ঠাকুর আশ্রমে এ স্মরণসভার আয়োজন করা হয়।

স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি তপন মজুমদার। অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রতন কৃষ্ণ পাল, যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র দাসসহ অতিথিবৃন্দ।

এসময় জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে প্রয়াত কিশোর চন্দ্র শীলের পরিবারের সদস্যদের হাতে স্মারকপত্র তুলে দেন সাধারণ সম্পাদক রতন কৃষ্ণ পাল ও উপস্থিত অতিথিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর-সুবর্ণচর আসনের সাবেক সংসদ সদস্যের পুত্র আবু সালেহ মো. আবদুল্লাহ সবুজ, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা ওমর ফারুক টপি এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা প্রয়াত কিশোর চন্দ্র শীলের কর্মময় জীবন, সামাজিক অবদান ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় তাঁর ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

উল্লেখ্য, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কিশোর চন্দ্র শীল গত ১৫ মার্চ ২০২৬ নিজ বাসভবনে পরলোকগমন করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর