
উপজেলা প্রতিনিধি, সদর : বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৬ এর লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে।
‘সেবার ব্রতে চাকরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১৬ মে) মাইজদীতে অবস্থিত পুলিশ কে.জি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। শারীরিক মাপ ও ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট (পিইটি)-এ উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন।
জানা গেছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তীতে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। সকল ধাপের সামগ্রিক মূল্যায়নের মাধ্যমে মেধার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে।
লিখিত পরীক্ষার ফলাফল আগামী ২৪ মে সকাল ৯টায় পুলিশ লাইন্স, নোয়াখালীতে প্রকাশ করা হবে। একই দিন সকাল ১০টায় পুলিশ লাইন্সে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
লিখিত পরীক্ষা চলাকালে নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। এ সময় পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার প্রতিনিধি, নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য এবং জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :