
উপজেলা প্রতিনিধি, সদর : বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী সংগ্রামী দল-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অধীনে জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
এ কমিটিতে দেশের পাশাপাশি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইতালি, ওমান, আমেরিকা, সিঙ্গাপুর ও দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশে অবস্থানরত নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
ঘোষিত কমিটিতে ইয়াকুব হোসেন টিপু খানকে সভাপতি এবং মো. রাকিব আল হাছানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে মো. সেলিমকে। সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন দীন মোহাম্মদ ও মো. জামাল হোসেন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে আবদুল কাদের সুমনকে। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন তাজ উদ্দিন, এস এম মাঈন উদ্দিন ও সাইফুর রহমান।
এ ছাড়া মামুন ফরিদকে সাংগঠনিক সম্পাদক এবং মামুনুর রশীদ, আবুবকর ও আলামিন ইসলাম হানিফকে সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। প্রচার সম্পাদক করা হয়েছে আসিফ হাছানকে। কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন আবদুল মতিন এবং সহ-কোষাধ্যক্ষ করা হয়েছে আবদুল আলীকে।
কমিটিতে তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে সাগর ভূঁইয়া, কৃষিবিষয়ক সম্পাদক হিসেবে মো. কিরণ, ধর্মবিষয়ক সম্পাদক হিসেবে শাহাদাত হোসেন রাজু, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে মিজানুর রহমান এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে নিশান উদ্দিন রকিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া কমিটিতে সিনিয়র সদস্য হিসেবে রয়েছেন মো. মিজান, জিয়া উদ্দিন, সালাউদ্দিন, কামরুল ইসলাম, জুয়েল রানা, আইয়ুব আলী, মনির উদ্দিন, জামাল হোসেন, তাইজুল ইসলাম, মো. মুন্না ও নূর উদ্দিন প্রমুখ।
এ কমিটিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবদুর রব এবং সাধারণ সম্পাদক মো. শাহিন স্বাক্ষর করেন।
আপনার মতামত লিখুন :