
উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : জেলার বেগমগঞ্জ উপজেলাধীন চৌমুহনী পৌরসভার ৫নং ওয়ার্ডের করিমপুর মৌজার ডি.এস ২৮ খতিয়ানের সাবেক ২১ দাগে মাত্র ১২শতক ভূমি ১৯৭৩-৭৪ ইং সনের ১৮১ নং মিছ কেইছ একসনা লিজে প্রাপ্ত হন চন্দ্র কুমার রবিদাস গং। ওই ভূমি হতে দফায় দফায় তাদেরকে উচ্ছেদের হুমকি ভাঙ্গচুর করে আসছে এরই ধারা বাহিকতায় ১৯৮৮ সাল হতে বিভিন্ন প্রকার ফৌজদারী ও দেওয়ানী মোকদ্দমা দিযে নিরিহ রবিদাস সম্প্রদায়ের এই ৩০০ লোককে হয়রানী করা হচ্ছে।
অন্যদিকে এইসব লোকগুলো বংশানুক্রমে উক্ত ১২ শতক ভূমিতে মানবেতর জীবন যাপন করিতেছে। সর্বশেষ বিগত ১১ নভেম্বর সন্ধ্যা অনুমান ৬টায় রবিদাস সম্প্রদায়ে কালিপুজা উপলক্ষে বিরোধীয় ভূমিতে ১টি অস্থায়ী কালিমন্দির নির্মাণ করে পুজা করতে গেলে বিরোধীয় ভূমির পূর্ব হইতে দাবিদার মনু মিয়ার ছেলে সেলিম গং তাহাদের অস্থায়ী পুজামন্ডপ ভাঙ্গচুরের চেষ্টা করে। অপরদিকে সংখ্যা লঘু রবিদাস সম্প্রদায় রাস্তায নেমে পড়ে। স্থানীয় ইউএনও বেগমদগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক পুলিশ দিয়ে নিরাপত্তা দেওয়াতে রবিদাস সম্প্রদায়ের কালিপুজা সম্পন্ন করা গেছে।
কিন্তু উক্ত রবিদাস সম্প্রদায়ের লোকেদের মনের ভিতি দূর হচ্ছেনা। কারণ যে কোন সময় লিজকৃত ভূমির দাবিদার সেলিম গং তাহাদের বসত ভিটা থেকে উচ্ছেদ করে ফেলতে পারে। এই ভয়ে রবিদাস সম্প্রদায়ের লোকজন রাত্রে পালাক্রমে পাহারা দিয়ে থাকে। এমতাবস্থায় চৌমুহনী পৌরসভাধীন করিমপুর রোড সংলগ্ন পেট্রল পাম্পের পশ্চিম পাশের রবিদাস সম্প্রদায় প্রশাসনের সহযোগিতা ও নিরাপত্তা কামনা করছে।
আপনার মতামত লিখুন :