
নুশরাত রুমু, সদর প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী যুবলীগ জেলা শাখার সাবেক আহ্বায়ক ও সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের নেতা ইকবাল করিম তারেক ইন্তেকাল করেছেন। তিনি ১৮ মে ২০২৬ খ্রিস্টাব্দ ভোরে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের এক যৌথ শোকবার্তায় সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এবং সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় আরও বলা হয়, ইকবাল করিম তারেক ছিলেন একজন নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মী। তিনি দীর্ঘদিন সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যু সংগঠনের জন্য অপূরণীয় ক্ষতি।
এছাড়া শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, নোয়াখালী জেলা শাখার পক্ষ থেকেও গভীর শোক প্রকাশ করা হয়েছে। শোকবার্তায় মরহুমের রাজনৈতিক জীবন ও সংগঠন গঠনে অবদান নোয়াখালীর রাজনৈতিক অঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করা হয়।
মরহুমের জানাজার নামাজ বুধবার (২০ মে) অনুষ্ঠিত হবে। প্রথম জানাজা বাদ আসর হাউজিং কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে এবং দ্বিতীয় জানাজা বাদ মাগরিব তাঁর নিজ বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে।
আপনার মতামত লিখুন :