
মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী সেনবাগ প্রতিনিধি :
সেনবাগ উপজেলায় ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে)
সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে
মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনের আগে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলা ভূমি
অফিসের সামনে থেকে একটি র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ
করে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে এসে শেষ হয়। পরে ভার্চুয়ালি প্রধানমন্ত্রী
তারেক রহমান কর্তৃক উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে। উদ্বোধনের পর উপজেলা ভূমি
অফিসের দ্বিতীয় তলায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন
সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া
তাবাসসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ থানার অফিসার
ইনচার্জ (ওসি) মো. আবদুর রহিম সরকার, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও
জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম,
উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবদুল্লাহ, একাডেমিক সুপারভাইজার নুরুজ্জামান,
সমবায় অফিসার, পৌরসভা বিএনপির আহ্বায়ক ফারুক বাবুল, সদস্য সচিব মোঃ শহিদ
উল্লাহ ও সাবেক আহ্বায়ক আবদুল হান্নান লিটনসহ বিভিন্ন সরকারি দপ্তরের
কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরাও
উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায়
পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। ভূমি সেবা মেলার মাধ্যমে জনগণ সহজে ও
দ্রুত বিভিন্ন ধরনের ভূমি সেবা গ্রহণ করতে পারবেন।
আপনার মতামত লিখুন :