
সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট উপজেলা :
কবিরহাট উপজেলায় জনসচেতনতা বৃদ্ধি ও নাগরিকদের ভূমিসেবা সহজলভ্য করতে “জনসচেতনতা ও ভূমিসেবা মেলা”র উদ্বোধন করা হয়েছে।
১৯ মে (মঙ্গলবার) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সহকারী কমিশনার সানজিদা ইসলাম জুইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পূদম পুষ্প চাকমা।
উদ্বোধনে উপস্থিত ছিলেন,কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, উপজেলা বিএনপির সদস্য সচিব সৌরভ হোসেন কামাল, পৌর বিএনপির সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ
বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবা এখন অনেকটাই ডিজিটাল হওয়ায় সাধারণ মানুষ ঘরে বসেই বিভিন্ন তথ্য ও সেবা গ্রহণ করতে পারছেন। তবে এখনো অনেক মানুষ এ বিষয়ে সচেতন নন।
জনসচেতনতা ও ভূমিসেবা মেলার মাধ্যমে জনগণকে নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, অনলাইন আবেদনসহ বিভিন্ন সেবা সম্পর্কে সরাসরি ধারণা দেয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :