প্রকাশিত: ১৯ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৯ মে, ২০২৬

ভূমিসেবা মেলা উপলক্ষে চাটখিলে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি চাটখিল :
জেলার চাটখিল উপজেলায় ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষে জনসচেতনতামূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে। “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান এবং ই-নামজারি সহজে নিষ্পত্তির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

চাটখিল উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।

সভায় সভাপতিত্ব করেন চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী।সভায় বক্তারা বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণ এখন ঘরে বসেই ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং ই-নামজারির আবেদন ও নিষ্পত্তি করতে পারছেন। এতে ভোগান্তি কমছে এবং সেবা প্রাপ্তি সহজ হচ্ছে। এ সময় উপস্থিত সাধারণ জনগণকে অনলাইনে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণে উদ্বুদ্ধ করা হয় এবং সঠিক পদ্ধতি সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর