• ঢাকা
  • বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৯ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৯ মে, ২০২৬

মাইজদীতে প্রবাসীর জমি দখলের চেষ্টা, ঘর নির্মাণের অভিযোগ

স্টাফ রিপোর্টার : নোয়াখালী পৌরসভার মাইজদীতে এক প্রবাসীর জমি জোরপূর্বক দখল করে ঘর নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাড়িতে থাকা নারীদের ওপর হামলা, ভাঙচুর এবং ভুক্তভোগী পরিবারকে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগও করেছেন স্বজনরা।

ভুক্তভোগী পরিবার জানায়, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হাসপাতাল রোড সংলগ্ন হাজী ইদ্রিস মহাজন বাড়ির মৃত সিরাজ মিয়ার দীর্ঘদিনের ভোগদখলীয় জমি দখলের চেষ্টা চালাচ্ছেন তার চাচাতো ভাই মো. মোস্তফা মিয়া। অভিযোগ রয়েছে, ভাড়াটে লোকজন নিয়ে প্রভাব খাটিয়ে জমিতে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা করা হচ্ছে।

ভুক্তভোগীদের দাবি, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের উদ্যোগ নেওয়া হলেও কোনো কার্যকর সমাধান হয়নি। বর্তমানে জমি সংক্রান্ত মামলা আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও অভিযুক্ত পক্ষ অবৈধভাবে জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তারা।

সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, চলমান বিরোধকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দখলচেষ্টার ঘটনায় ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও জানান তারা।

এ বিষয়ে ভুক্তভোগীরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে জমি দখল ও নির্মাণ কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মো. মোস্তফা মিয়া। তিনি বলেন, “জমি নিয়ে যে অভিযোগ করা হচ্ছে তা সঠিক নয়।”

আরও পড়ুন

  • . এর আরও খবর