
রোজার ঈদে মুক্তি পাওয়া আলোচিত সিনেমাগুলো এবার ঘরে বসেই দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। এরই ধারাবাহিকতায় দুই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’।
জানা গেছে, কোরবানির ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম উৎসব ও আইস্ক্রিনে স্ট্রিমিং হবে সিনেমাটি।
নির্মাতা মেহেদী হাসান হৃদয় পরিচালিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ।
মূলত পাগলাটে প্রেম ও পারিবারিক দ্বন্দ্বের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘রাক্ষস’। এতে সিয়ামকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। একদিকে মানবিক, অন্যদিকে ভয়ংকর ও সহিংস এক চরিত্রে হাজির হয়েছেন তিনি। তার বিপরীতে অভিনয় করেছেন টালিউড অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আলী রাজ, নাজনীন হাসান চুমকী ও সোহেল মণ্ডল।
এদিকে একই সঙ্গে ওটিটি প্ল্যাটফর্ম উৎসবে মুক্তি পাচ্ছে প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা। ২১ মে থেকে এই দুটি সিনেমা দিয়ে যাত্রা শুরু করবে নতুন প্ল্যাটফর্ম উৎসব।
শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এতে আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু।
প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, ওটিটি মুক্তির আগে সিনেমাটির ডিজিটাল সংস্করণে সাউন্ড, কালার গ্রেডিং ও ভিএফএক্সে নতুন করে কাজ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :