• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২০ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ২০ মে, ২০২৬

কবিরহাটে ঈদুল আজহার প্রস্তুতিমূলক সভা

সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট : কবিরহাটে ঈদুল আজহার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ শে মে (বুধবার)বিকেল কবিরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম কক্ষে অনুষ্ঠিত এ সভায় ঈদের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি, যানজট নিরসন, কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার পূদম পুষ্প চাকমার সভাপতিত্ব করেন,এতে কবিরহাট থানার তদন্ত ওসি মনজুর আলম, ও উপজেলা প্রনীসম্পদ কর্মকর্তা ডাঃ শাহাজালাল,উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কামরুল হুদা চৌ লিটন,সাবেক সদস্য সচিব সৌরভ হোসেন কামাল,উপজেলা পল্লী বিদ্যুতের ডিজিএম জসীম উদ্দিন।

এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি,বাজার কমিটির প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ঈদুল আজহাকে সামনে রেখে উপজেলার প্রতিটি পশুর হাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। একইসঙ্গে যানজট নিরসনে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিশেষ নজরদারি থাকবে।

কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে পৌরসভা ও ইউনিয়ন পরিষদকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও জনগণের স্বস্তি ও নিরাপদ ঈদ উদযাপন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকির কথা জানানো হয়। সভা শেষে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর