• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২০ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ২০ মে, ২০২৬

কোম্পানীগঞ্জে ওভারলোড বালুবাহী যান আটক, ৩ চালকের দণ্ড

উপজেলা প্রতিনিধি,​ কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জে সড়ক পরিবহন আইন অমান্য করে অতিরিক্ত ও অবৈধ বালু পরিবহনের দায়ে তিন ট্রাকচালককে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।​মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে এ দণ্ড দেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান।

​ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী নির্ধারিত সীমার চেয়ে অতিরিক্ত ওজন (ভার) বহন করে বালু পরিবহনের অপরাধে ওই তিন চালককে আটক করা হয়। পরে অপরাধের সত্যতা পাওয়ায় আদালত তাদের প্রত্যেককে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

​দণ্ডপ্রাপ্তরা হলেন— কুমিল্লার কোতয়ালী থানার পশ্চিম কানিটা গাঁও এলাকার মোঃ সাহাবুদ্দিন (৪৫), নাঙ্গলকোটের রায়কোট ইউনিয়নের মোঃ মফিজুল ইসলাম (৩৫) এবং কুমিল্লার ধর্মপুর এলাকার মোঃ জলিল মিয়া (৩২)। ​অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান জানান, অতিরিক্ত ভার বহনের কারণে সরকারি রাস্তাঘাট অল্প দিনেই নষ্ট হয়ে যাচ্ছে। সড়ক সুরক্ষিত রাখতে এবং শৃঙ্খলা বজায় রাখতে অবৈধ বালু ও অতিরিক্ত মালবাহী যানবাহনের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর