
মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ প্রতিনিধি:
সেনবাগ উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা
হয়েছে। গঠিত কমিটিতে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া
তাবাসসুমকে সভাপতি এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও দেশসেরা জেএমআই গ্রুপের
পরিচালক বিশিষ্ঠ শিল্পপতি মোঃ গোলাম মোস্তফাকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেনঃ সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি)
মোঃ আবদুর রহিম সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পম্পা কর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খুরশিদ ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসরুল্লাহ আল মাহমুদ এবং যুবনেতা মহিন উদ্দিন মহিন।
জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মোঃ দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত ২
মে ,৯ জ্যৈাষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ স্মারক নম্বর: ৩৪.০৩.০০০০.০০০.০০৬.০৫.০০২৪.২৬.৬২১ চিঠির
মাধ্যমে এ এডহক কমিটির অনুমোদন প্রদান করা হয়।
এতে উল্লেখ করা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা
অনুযায়ী স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুসরণে এ কমিটি অনুমোদিত হয়েছে। এর
আগে গত ২১ মে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের স্মারক নং
০৫.৪২.৭৫০০.০০০.০০৭.০৯.০০১.২৫ মাধ্যমে সেনবাগ উপজেলা ক্রীড়া সংস্থার এডহক
কমিটির অনুমোদন প্রদান করা হয়। অনুমোদিত কমিটি গঠনতন্ত্র অনুযায়ী
নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের ব্যবস্থা গ্রহণ করবে।
বৃহস্পতিবার রাতে সেনবাগ প্রেসক্লাবে এডহক কমিটির তালিকা আনুষ্ঠানিকভাবে
হস্তান্তর করা হয়।
আপনার মতামত লিখুন :