• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২১ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ২১ মে, ২০২৬

মাইজদীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু

নুশরাত রুমু, সদর :
মাইজদীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ শুরু হয়েছে। বুধবার (২০ মে) সকালে নোয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে মাইজদী ফায়ার স্টেশনে সপ্তাহব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইয়াছিন।
উদ্বোধন শেষে ফায়ার স্টেশন প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নোয়াখালীর সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইয়াছিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. লিয়াকত আকবর এবং নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী রফিক উল্লাহ।আলোচনা সভায় বক্তারা বলেন, জেলার মাইজদী ও চৌমুহনীসহ বিভিন্ন এলাকায় সরকারি খাল ও পুকুর দখল হয়ে যাওয়ায় অগ্নিকাণ্ডের সময় পানি সংগ্রহে ফায়ার সার্ভিসকে নানা সমস্যার মুখোমুখি হতে হয়। এছাড়া জেলার অনেক বহুতল ভবনে অগ্নিনির্বাপণের নিজস্ব ব্যবস্থা না থাকায় ঝুঁকি আরও বাড়ছে। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।

সভায় ফায়ার স্টেশনগুলোর জনবল সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতার বিষয়ও তুলে ধরা হয়। বক্তারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে আরও আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা আরও বলেন, অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্যোগ মোকাবিলায় পেশাদারিত্ব, সাহসিকতা ও মানবিক সেবার মাধ্যমে ফায়ার সার্ভিস জনগণের আস্থা অর্জন করেছে। এবারের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন”।

আরও পড়ুন

  • . এর আরও খবর