• ঢাকা
  • শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২২ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ২২ মে, ২০২৬

সড়ক দুর্ঘটনা রোধে মাইজদীতে পেশাদার চালকদের প্রশিক্ষণ কর্মাশালা

নুশরাত রুমু, সদর : সড়ক দুর্ঘটনা হ্রাস এবং পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইজদীতে গণসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে ২০২৬) খ্রিস্টাব্দে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ নোয়াখালী সার্কেলের আয়োজনে পেশাদার চালকদের জন্য রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন পরিবহনের মোট ১০০ জন চালক অংশ নেন।

প্রশিক্ষণে বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) উথোয়াইনু চৌধুরী-এর সার্বিক তত্ত্বাবধানে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মোটরযান পরিদর্শক মো. জিয়াউর রহমান, সহকারী রাজস্ব কর্মকর্তা সুজিত রায় এবং সহকারী মোটরযান পরিদর্শক মো. জাকির হোসেন।

প্রশিক্ষণে সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন মেনে চলা, নিরাপদ যানচালনা এবং দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে চালকদের দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে দোষসূচক পয়েন্ট কর্তন সংক্রান্ত বিষয়েও চালকদের অবহিত করা হয়।

প্রশিক্ষণে জানানো হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ১১(১) অনুযায়ী পেশাদার ও অপেশাদার উভয় ধরনের ড্রাইভিং লাইসেন্সের জন্য সর্বোচ্চ ১২টি দোষসূচক পয়েন্ট বরাদ্দ রয়েছে।

আইনের বিভিন্ন ধারা বারবার লঙ্ঘনের ফলে পর্যায়ক্রমে এসব পয়েন্ট কর্তন হয়ে গেলে সংশ্লিষ্ট ড্রাইভিং লাইসেন্স বাতিল হয়ে যাবে। এছাড়া আইন অমান্যের ক্ষেত্রে অর্থদণ্ড, কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধানও রয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর