• ঢাকা
  • শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৩ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৩ মে, ২০২৬

দাগনভূঞায় আনসার ভিডিপির মহাপরিচালকের পক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ

দাগনভূঞা প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে আনসার ভিডিপির মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

মোঃ মিজানুর রহমান জানান,  বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এর পক্ষ থেকে সারাদেশের ন্যায় দাগনভূঞা উপজেলায় ৪৯ জন আনসার ভিডিপির ভাতাভোগী সদস্য সদস্যাদের মাঝে এ উপহার বিতরণ করা হয়। উপহারের প্রতি প্যাকেটে ছিল পোলার চাল, প্যাকেট সেমাই, গুঁড়ো দুধ, সুজি, নুডুলস, সয়াবিন তেল ও চিনি।

ঈদ উপহার সামগ্রী বিতরণ উপলক্ষে সদস্যদের মাঝে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। উপহার পেয়ে সদস্যরা আবেগে আপ্লুত হন ও মহাপরিচালক মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আনসার ভিডিপির সদস্য-সদস্যারা তৃণমূল পর্যায়ে সরকারের নির্দেশনা মোতাবেক জননিরাপত্তা, আর্থ সামাজিক উন্নয়ন, দুর্যোগ ব্যাবস্থাপনার পাশাপাশি মানব কল্যাণে গুরুত্বপূর্ণ কাজ করে আসছে। এ ধরনের উদ্যোগের ফলে তৃণমূল পর্যায়ের সদস্য সদস্যারা দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হবে বলে জানান উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।

আরও পড়ুন

  • . এর আরও খবর