
উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : বেগমগঞ্জ মহিলা মহাবিদ্যালয় প্রতিষ্ঠায় গঠিত বাস্তবায়ন কমিটির এক জরুরী সভা শনিবার (২৩ মে) সকাল ১০টায় চৌমুহনী হকার্স মার্কেটস্থ কালার গ্রাফিক্স কম্পিউটারে অনুষ্ঠিত হয়। বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাংবাদিক এ এস এম রিজওয়ানের সভাপতিত্বে এবং বাস্তবায়ন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক লেখক, সাংবাদিক ও কবি ফারুক আল ফয়সাল ও বাস্তবায়ন কমিটির সদস্য সচিব সাংবাদিক মোজাম্মেল হোসেন কামাল এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৬ জুন বেগমগঞ্জ মহিলা মহা বিদ্যালয় প্রতিষ্ঠায় বাস্তবায়ন কমিটির আয়োজনে স্থানীয় বেগমগঞ্জ সরকারী টেকনিক্যাল হাইস্কুল কক্ষে সকাল ১০টায় এক সুধী সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়।
সুধী সমাবেশকে সফল করার লক্ষে ১ জুন থেকে জেলা ও উপজেলার শিক্ষানুরাগী গণপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষক, লেখক, ডাক্তার, সাংবাদিক, উকিল, ব্যবসায়ী সহ সকল শ্রেণী পেশার প্রতিনিধিত্বশীল মহলকে আমন্ত্রণ করার সিদ্ধান্ত গৃহিত হয়।
এছাড়াও মহাবিদ্যালয় প্রতিষ্ঠায় স্থান নির্ধারণ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্বাচন, এবং পাঠ অনুমোদন ও অস্থায়ীভাবে জরুরী সভা করার জন্য বেগমগঞ্জ ট্রেকনিক্যাল হাই স্কুলের পরিত্যাক্ত ভবনকে আপাতত নির্ধারণ করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে বিশেষভাবে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয় বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক শিক্ষানুরাগী আবদুস ছাত্তার, শিক্ষানুরাগী সাংবাদিক মোহাম্মদ আবু নাছের, শিক্ষানুরাগী মোঃ সফিক উল্যাহ মাস্টার, শিক্ষানুরাগী মোঃ ইকরাম উল্যাহ মাষ্টার, শিক্ষানুরাগী মোঃ ছলিম উল্যাহ, শিক্ষানুরাগী সাইফুল ইসলাম ও সুমন পাল প্রমুখ।
আপনার মতামত লিখুন :