• ঢাকা
  • সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৪ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৪ মে, ২০২৬

প্রেস ক্লাবে “সৌভাগ্যে ভরপুর আমার গ্রাম লক্ষীনারায়ণপুর” গ্রন্থে-এর মোড়ক উন্মোচন

নুশরাত রুমু, সদর : বিশিষ্ট লেখক ও গবেষক আলহাজ্ব মো. ফখরুল ইসলাম রচিত এবং মো. শাহদাৎ হোসেন কর্তৃক প্রকাশিত গ্রন্থ “সৌভাগ্যে ভরপুর আমার গ্রাম লক্ষীনারায়ণপুর” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান রবিবার (২৪ মে ২০২৬)  নোয়াখালী প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

হাতিয়া দ্বীপের জীবন্ত কিংবদন্তী প্রিন্সিপাল মো. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কাজী মুহম্মদ রফিক উল্লাহ।

মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন গ্রন্থের লেখক আলহাজ্ব মো. ফখরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবিরহাট কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. হানিফ; নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান; এবং মাধ্যমিক শিক্ষক সমিতি, নোয়াখালীর সভাপতি শিক্ষাবিদ আবুল কাসেম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কবি ফারুক ফয়সল, আইনবিদ আমীর খসরু, শিক্ষাবিদ প্রফেসর শিরিন শারমিন, সাংবাদিক গাজী রুবেল, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভুঁইয়া, বিশিষ্ট আলেম মাওলানা নুরুল আমিন, শিক্ষাবিদ মোঃ কাজিম উদ্দীন, নাট্যকার ফরিদ উদ্দীন মনু প্রমুখ।

বক্তারা বলেন, নিজ গ্রামের ইতিহাস-ঐতিহ্য ও শিকড় নিয়ে রচিত এ ধরনের গবেষণাধর্মী গ্রন্থ নতুন প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে কাজ করবে।

২৪ ফর্মার, ১৯২ পৃষ্ঠার এই গ্রন্থে প্রায় ২০০টি আলোকচিত্র, ৬১ জন প্রয়াত গুণীজনের জীবনী, গ্রামের নামকরণ, ইতিহাস, মুক্তিযুদ্ধ, মসজিদ, সাংস্কৃতিক সংগঠন এবং ৩১টি মসজিদের বিস্তারিত পরিচিতি তুলে ধরা হয়েছে।
বক্তারা গ্রন্থটি সংরক্ষণ ও সকল গ্রামবাসীর সংগ্রহে রাখার আহ্বান জানান।

আরও পড়ুন

  • . এর আরও খবর