• ঢাকা
  • মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৫ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৫ মে, ২০২৬

জেলা প্রশাসনের উদ্যােগে মাইজদীতে নজরুল জন্মজয়ন্তী উদযাপন

নুশরাত রুমু, সদর : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ মে ২০২৬) জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।

অতিরিক্ত জেলা প্রশাসক শান্তনু কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোমায়রা ইসলাম, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. পপি কুণ্ডু এবং নোয়াখালী সরকারি কলেজ এর সাবেক অধ্যক্ষ প্রফেসর কাজী মুহাম্মদ রফিকউল্লাহসহ জেলার বিভিন্ন শিক্ষাবিদ ও সংস্কৃতিকর্মী।

আলোচনা সভায় বক্তারা কবি নজরুলের সাহিত্য, দেশপ্রেম, সাম্য ও মানবতার চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পরে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর