
নুশরাত রুমু, সদর : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নোয়াখালী ডায়াবেটিক সমিতির উদ্যোগে ৫০টি হতদরিদ্র পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৯ মে) দুপুরে মাইজদীতে নোয়াখালী ডায়াবেটিস হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভা ও গোশত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক ও নোয়াখালী ডায়াবেটিক সমিতির সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি ও নোয়াখালী ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ নুরুল আলম, নোয়াখালী ডায়াবেটিক সমিতির সিনিয়র মেডিকেল অফিসার ডা. দিদারুল ইসলাম খান এবং আউশকান্দি কলেজ, নবীগঞ্জ, হবিগঞ্জের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শাহীন আক্তার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ.টি.এম ফিরোজ আলম আজাদ। সার্বিক সহযোগিতায় ছিলেন ফ্যাশন এশিয়া, ঢাকার ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান।
এসময় অতিথিরা সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। গোশত পেয়ে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর সদস্যরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :